1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা সাজেক পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয় রোহিঙ্গা প্রত্যাবাসনে সব কূটনৈতিক পথ খোলা রাখছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেছে ৩৫টির বেশি বাড়িঘর ও সেতু রিয়াদে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা পড়েছেন প্রায় ৩ হাজার পর্যটক রিয়াদে হুতি হামলার ঘটনায় বাংলাদেশের কড়া নিন্দা তুরস্ক সরকারের সঙ্গে মক্কা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: শফিকুর রহমান দিল্লিতে আটক সিজেপির তিন শীর্ষ নেতা শর্তসাপেক্ষে মুক্ত

সাজেক পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।

একই সঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সংগঠন দুটির নেতাকর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে রোববার সন্ধ্যায় প্রশাসনের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।

তবে অবরোধ প্রত্যাহারের পরও পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ফলে আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেকে অবস্থানরত পর্যটকদের এলাকা ছাড়তে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে পর্যটকদের সাজেকে ভ্রমণের সুযোগ থাকবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page