1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষঃ
নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেছে ৩৫টির বেশি বাড়িঘর ও সেতু রিয়াদে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা পড়েছেন প্রায় ৩ হাজার পর্যটক রিয়াদে হুতি হামলার ঘটনায় বাংলাদেশের কড়া নিন্দা তুরস্ক সরকারের সঙ্গে মক্কা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: শফিকুর রহমান দিল্লিতে আটক সিজেপির তিন শীর্ষ নেতা শর্তসাপেক্ষে মুক্ত টেস্টে বাংলাদেশের তৃতীয় হ্যাটট্রিকম্যান হাসান মাহমুদ আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস, বাল্যবিয়ে বন্ধ ও অধিকার সুরক্ষার আহ্বান দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, মেট্রোর ৪৫ স্টেশন বন্ধের দাবি ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গুলিতে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ, বেঁচে গেলেন ৭ বাংলাদেশিসহ ২৬ নাবিক

রিয়াদে হুতি হামলার ঘটনায় বাংলাদেশের কড়া নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো প্রাণঘাতী হামলার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ নিন্দা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মর্মান্তিক এই হামলায় হতাহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করছে।

হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ বলেছে, সংঘাতের দ্রুত অবসান ঘটানো এবং নিরীহ বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে কূটনীতি ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ইয়েমেন সংকটের একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।

ভয়াবহ এই হামলায় দুই বাংলাদেশিসহ নিহত সবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছে সরকার।

এদিকে হামলায় হতাহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page