1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষঃ
নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেছে ৩৫টির বেশি বাড়িঘর ও সেতু রিয়াদে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা পড়েছেন প্রায় ৩ হাজার পর্যটক রিয়াদে হুতি হামলার ঘটনায় বাংলাদেশের কড়া নিন্দা তুরস্ক সরকারের সঙ্গে মক্কা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: শফিকুর রহমান দিল্লিতে আটক সিজেপির তিন শীর্ষ নেতা শর্তসাপেক্ষে মুক্ত টেস্টে বাংলাদেশের তৃতীয় হ্যাটট্রিকম্যান হাসান মাহমুদ আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস, বাল্যবিয়ে বন্ধ ও অধিকার সুরক্ষার আহ্বান দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, মেট্রোর ৪৫ স্টেশন বন্ধের দাবি ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গুলিতে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ, বেঁচে গেলেন ৭ বাংলাদেশিসহ ২৬ নাবিক

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গুলিতে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ, বেঁচে গেলেন ৭ বাংলাদেশিসহ ২৬ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ওমান উপসাগরে তেলবাহী জাহাজ এমটি ফেলিকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সাত বাংলাদেশিসহ ২৬ নাবিক প্রাণে বেঁচে গেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে ওমান বন্দরের কাছাকাছি এ ঘটনা ঘটে। জাহাজটিতে বাংলাদেশের সাতজন, মিয়ানমারের পাঁচজন এবং চীনের ১৪ জন নাবিক ছিলেন।

নাবিকদের বরাতে জানা গেছে, তিন লাখ টন ধারণক্ষমতার তেলবাহী জাহাজটি সিঙ্গাপুর থেকে হরমুজ প্রণালি হয়ে ইরাকের উদ্দেশে যাচ্ছিল। প্রণালিতে প্রবেশের আগে ওমান উপসাগরে জাহাজটি মার্কিন যুদ্ধজাহাজের গুলির মুখে পড়ে বলে দাবি করেছেন নাবিকেরা।

তাদের দাবি, হামলার সময় দ্রুত জাহাজটি পেছনে সরিয়ে নেওয়া হয়। এ সময় ডেকে অবস্থান করায় নাবিকেরা প্রাণে বেঁচে যান। তবে কয়েক শ রাউন্ড গুলির আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় নাবিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাহাজে থাকা বাংলাদেশি নাবিক বেলাল উদ্দিন বলেন, ‘হরমুজ প্রণালির কাছাকাছি আমরা অগ্রসর হচ্ছিলাম। ইউএস নেভি শিপ থেকে আমাদের কল করা হয়েছিল, কিন্তু আমাদের জাহাজ থেকে কোনো রিপ্লাই দেওয়া হয়নি। এরপর তারা আমাদের জাহাজকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ভাগ্যক্রমে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

হামলার ঘটনায় সাত বাংলাদেশিসহ জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। তবে জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হামলার প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page