1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
পুরনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় হলে ‘শিক্ষার্থীদের রক্তের ওপর দিয়ে’ করতে হবে: শেকৃবি শিক্ষকরা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮, ২৭ শিক্ষার্থী নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে চায় রূপপুর, দ্বিতীয় ইউনিটের লক্ষ্য জুনে নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি: কাজী আলাউদ্দীন দিঘলিয়া থানার নবাগত ওসির সঙ্গে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী টাস্কফোর্স অভিযানে মেশিন জব্দ, ট্রাক আটক পশ্চিম ফিলিপাইন সাগরে চীনের চাপ, প্রতিরক্ষা জোরদারে নতুন কৌশল নিচ্ছে ফিলিপাইন একই মঞ্চে জেমস-হাসান, ২৩ অক্টোবর ঢাকায় রক কনসার্ট ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার নেই পশ্চিম তীরের ৩০ লাখ ফিলিস্তিনির এলপিজির বাজারে অস্থিরতা, ১ হাজার ৮৩৭ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়

যুক্তরাষ্ট্রে কাজের অনুমতির ৫৪০ দিনের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুবিধা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার পরও নবায়নের আবেদন প্রক্রিয়াধীন থাকলে সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার যে সুবিধা ছিল, তা বাতিল করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। নতুন নিয়ম কার্যকর হওয়ায় নির্ধারিত মেয়াদে কাজের অনুমতি নবায়ন না হলে আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকা অনেক অভিবাসীকে কাজ বন্ধ রাখতে হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে ব্লুমবার্গ ল-এর বরাতে বলা হয়, গত বছর চালু হওয়া অন্তর্বর্তীকালীন ব্যবস্থাকে স্থায়ী বিধিতে রূপ দিয়েছে ডিএইচএস। এর ফলে আগের প্রশাসনের সময় চালু হওয়া কাজের অনুমতির সর্বোচ্চ ৫৪০ দিনের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুবিধা আর থাকছে না।

নতুন নিয়ম অনুযায়ী, কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের আবেদন বিবেচনাধীন থাকলেও সংশ্লিষ্ট কর্মীরা আর স্বয়ংক্রিয়ভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি পাবেন না। নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন অনুমোদিত না হলে তাঁদের কর্মসংস্থান সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।

এ ছাড়া কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ১৮০ দিন আগে নবায়নের আবেদন করা যাবে। অর্থাৎ, মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের মধ্যে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকলেও অনুমোদন পেতে দেরি হলে কর্মীদের কাজের ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন বিধিটি ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশের সঙ্গে কার্যকর হওয়ার কথা। ফলে কাজের অনুমতির নবায়নের ওপর নির্ভরশীল বিদেশি কর্মীদের আবেদন জমা দেওয়ার সময় এবং অনুমোদনের প্রক্রিয়া সম্পর্কে আরও সতর্ক থাকতে হবে।

বিশেষ করে যাঁদের কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি, তাঁদের ক্ষেত্রে নবায়ন প্রক্রিয়ায় বিলম্ব হলে আর্থিক ক্ষতি ও কর্মসংস্থানে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তাই অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়নের আবেদন করা এবং আবেদনসংক্রান্ত অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page