1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষঃ
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, চার তেলবাহী জাহাজে আগুন দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা আমের খোসা থেকে চা তৈরি, চাঁপাইনবাবগঞ্জের তিন তরুণের ব্যতিক্রমী উদ্যোগ তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থানের ৫০ গজ দূরে মোটরসাইকেল ‘দুর্বৃত্ত ছাড়া সবাই নিরাপদ’, চরফ্যাশনে যুব সমাবেশে নূরুল ইসলাম নয়ন ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ২০ শরীফুলের আঘাতে ফিরলেন চন্দরপল, চাপে ওয়েস্ট ইন্ডিজ লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকের রানওয়েতে বাংলাদেশের রাকিব এআইয়ের ওপর নির্ভরতা কমাতে শ্রেণিকক্ষে ফিরছে খাতা-কলম, বদলাচ্ছে পাঠদান পদ্ধতি তাহসিফ সাউরী নিখোঁজের ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থানের ৫০ গজ দূরে মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের স্থান থেকে আনুমানিক ৫০ গজ দূরে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মোটরসাইকেলটি তাহসিফের বলে ধারণা করা হলেও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান মোস্তফা কামাল এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনাস্থলের কাছাকাছি একটি মোটরসাইকেল পাওয়া গেছে। সেটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে।

পিবিআইয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, সাবেক এই বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে নৌ পুলিশ। তবে ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্ত করছে এবং নৌ পুলিশকে সহযোগিতা করছে।

বার্তায় আরও বলা হয়, নদী থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া যায়। মোটরসাইকেলটির মালিকানা ও পরিচয় নিশ্চিত করতে যাচাই-বাছাই চলছে।

পিবিআই জানিয়েছে, নৌ পুলিশকে সহযোগিতার জন্য পুলিশের অন্যান্য ইউনিটের মতো তারাও কাজ করছে। তদন্তে পাওয়া তথ্য নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page