1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষঃ
যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে: রাষ্ট্রপতি তাহসিফের মৃত্যু: তরুণী দিশা গ্রেফতার, রিমান্ডে দীপকে জিজ্ঞাসাবাদ শিক্ষা, আবাসন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ইউরোপজুড়ে জেন-জির বিক্ষোভ মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড, কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু মিরপুর-১০-এ পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুর-১০-এ ফের শ্রমিকদের সড়ক অবরোধ ২০ মিনিটে বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা

সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান জানতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ফেসবুক লাইভে দৈনিক আমার দেশ পত্রিকার কপি ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পষ্ট অবস্থান জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কোনো সংবাদ প্রতিবেদন পছন্দ না হলে তার প্রতিবাদ জানানোর অধিকার সবার রয়েছে। প্রতিবেদন ভুল হলে তথ্য-প্রমাণ দিয়ে তা খণ্ডন, প্রতিবাদলিপি পাঠানো কিংবা প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার সুযোগও রয়েছে। তবে ফেসবুক লাইভে এসে একটি সংবাদপত্র ছিঁড়ে ফেলা দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিচয় নয়।

তিনি আরও বলেন, সংবাদমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়, আবার সরকারও সংবাদমাধ্যমের ঊর্ধ্বে নয়। সংবাদমাধ্যমের যেমন সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে, তেমনি সরকারেরও সমালোচনা সহ্য করার সক্ষমতা থাকতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতে, সংবাদপত্রে প্রকাশিত সমালোচনার জবাব ছাপা কপি ছিঁড়ে নয়, বরং তথ্য, যুক্তি ও সত্যের মাধ্যমে দেওয়া উচিত।

তিনি বলেন, ক্ষমতাবানদের সমালোচনা করাকে অপরাধ হিসেবে দেখা হবে না এবং সাংবাদিকদের স্বাধীনতা সংকুচিত হবে না—এমন গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেন তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এ আচরণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পষ্ট বক্তব্য চান তিনি।

পোস্টের শেষাংশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণতন্ত্রে ক্ষমতার দম্ভ নয়, জবাবদিহিই হওয়া উচিত রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page