1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম নেত্রকোনায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত, মামলা দায়ের বাংলাদেশের পোশাকশ্রমিকদের আন্দোলনে নজর রাখছে ভারত নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠনের উদ্যোগ ইসরায়েলের চার বিরোধী দলের গোনাহ মাফের জন্য পবিত্র কোরআনে শেখানো পাঁচটি দোয়া পল্লবীতে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আহত কর্মচারী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু, পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বছরের শেষ নাগাদ ইসরায়েলকে ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের এবিজি ইউনিভার্সিটি কাপের চ্যাম্পিয়ন ড্যাফোডিল, রানার্স-আপ এআইইউবি ঝালকাঠিতে এলপিজির দাম ২ হাজার ছাড়াল, বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছেন ক্রেতারা

গোনাহ মাফের জন্য পবিত্র কোরআনে শেখানো পাঁচটি দোয়া

ইসলামিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

গোনাহমুক্ত জীবন মহান আল্লাহর অন্যতম বড় নেয়ামত। আর গোনাহ থেকে বেঁচে থাকা ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহতায়ালা বান্দাদের ক্ষমা প্রার্থনার জন্য বেশ কিছু দোয়া শিখিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য পাঁচটি দোয়া হলো—

১. রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি।

অর্থ: হে আমার রব! নিশ্চয়ই আমি নিজের প্রতি জুলুম করেছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।

(সুরা কাসাস, আয়াত: ১৬)

২. রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রহিমিন।

অর্থ: হে আমার রব! আপনি ক্ষমা করুন, দয়া করুন। আর আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।

(সুরা মুমিনুন, আয়াত: ১১৮)

৩. রব্বানা আতমিম লানা নুরানা ওয়াগফিরলানা ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কদির।

অর্থ: হে আমাদের রব! আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।

(সুরা তাহরিম, আয়াত: ৮)

৪. রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।

অর্থ: হে আমাদের রব! আপনি আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি অধিক তওবা কবুলকারী ও পরম দয়ালু।

(সুরা বাকারা, আয়াত: ১২৭-১২৮)

৫. রব্বানা ইন্নানা আমান্না ফাগফিরলানা জুনুবানা ওয়াকিনা আজাবান্নার।

অর্থ: হে আমাদের রব! নিশ্চয়ই আমরা ঈমান এনেছি। অতএব, আমাদের গোনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।

(সুরা আলে ইমরান, আয়াত: ১৬)

আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা, গোনাহ থেকে ফিরে আসা এবং ক্ষমা প্রার্থনা করা মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মহান আল্লাহ আমাদের সবাইকে গোনাহ থেকে বেঁচে থাকার এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনার তাওফিক দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page