1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার কৌশল: জামায়াত ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, সাময়িক বন্ধ স্টেশন সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন নাইজেরিয়া সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, অন্তত ২১ জনের মৃত্যু আজ শুরু হচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত ইসলামি শরিয়াহ আইন: ন্যায়বিচার ও মানবকল্যাণের জীবনবিধান মিরপুরে প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মোটরসাইকেলে এসেছিল দুর্বৃত্তরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, সাময়িক বন্ধ স্টেশন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনায় স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বাসটিতে যাত্রী ছিলেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করার সময় বাসে কাউকে পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে ফার্মগেট মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এক বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে স্টেশনটি পুনরায় চালু করে যাত্রীসেবা শুরু করা হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page