1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষঃ
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার কৌশল: জামায়াত ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, সাময়িক বন্ধ স্টেশন সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন নাইজেরিয়া সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, অন্তত ২১ জনের মৃত্যু আজ শুরু হচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত ইসলামি শরিয়াহ আইন: ন্যায়বিচার ও মানবকল্যাণের জীবনবিধান মিরপুরে প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মোটরসাইকেলে এসেছিল দুর্বৃত্তরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার কৌশল: জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার কৌশল বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, যেসব অপরাধের অভিযোগে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, তাতে তাঁর বাস্তবে দেশে ফেরার সম্ভাবনা নেই। তবে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে বারবার ফেরার ঘোষণা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের মুখপাত্র।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শেখ হাসিনা নিজে ফিরতে না চাইলেও সরকারকে তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ভারতে আশ্রয় নিয়েও তিনি দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। তিনি নিজে ফিরতে চান কি না, সেটি বড় বিষয় নয়; তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা অথবা দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নিজের রাজনৈতিক অবস্থান ও পদ-পদবি ধরে রাখার উদ্দেশ্যেও এমন ঘোষণা দেওয়া হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলটি সব সময় ফ্যাসিবাদী রাজনীতি করেছে এবং ভিন্নমতের ওপর আক্রমণ তাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ। গণ-অভ্যুত্থানের পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না বলে দাবি করেন তিনি। এ পরিস্থিতিতে সরকারকে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের মুখপাত্র। তাঁর অভিযোগ, বাহিনীর একটি অংশ আওয়ামী লীগকে সহযোগিতা করছে। সরকারের পক্ষ থেকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে—এমন প্রমাণ জনগণের সামনে তুলে ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page