1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কম ক্ষমতার স্মার্টফোনেও খেলা যাবে পাবজি, বাংলাদেশে আসছে ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’ ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড লাইফ সাপোর্টে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী, শারীরিক অবস্থার অবনতি পাঁচ বছরের বিরতি শেষে ফিরছে ‘মীরাক্কেল ১১’, শুরু হচ্ছে অডিশন সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি, ব্যবহার হবে সেমিফাইনাল ও ফাইনালে নোটিশের জবাব না দেওয়ায় পুলিশের ছয় কর্মকর্তা বরখাস্ত, এএসপিকে বাধ্যতামূলক অবসর তুরস্কে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোটের তারিখ চূড়ান্ত করতে ১৬ নভেম্বর ইসির বৈঠক ইরানের নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন

আবুধাবিতে যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেনের ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হওয়া দুই দিনের এই বৈঠক গত ফেব্রুয়ারির পর দেশ দুটির মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধের পাশাপাশি রাশিয়া ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তবে রাশিয়ার দাবির কারণে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা এবং ইউরোপের সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার লক্ষ্য কেবল যুদ্ধবিরতি নয়; বরং সংঘাতের স্থায়ী অবসান নিশ্চিত করা। এ লক্ষ্যে ইউরোপকে আলোচনার প্রক্রিয়ায় যুক্ত রাখার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তাঁরা।

আলোচনায় ন্যাটো-রাশিয়া কাউন্সিল পুনরুজ্জীবিত করা এবং সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিরাপত্তা কাঠামোয় সংকট মোকাবিলায় নিয়মিত পরামর্শ, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা, সামরিক স্বচ্ছতা এবং উত্তেজনা কমাতে পারস্পরিক পদক্ষেপের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার বলেছেন, নতুন এই কাঠামো ইউক্রেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে নিরাপত্তাসংক্রান্ত সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হতে পারে। এর মাধ্যমে কয়েক দশক, এমনকি কয়েক শতাব্দী ধরে শান্তি বজায় রাখার পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিচ্ছেন। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির গোয়েন্দাপ্রধান রুস্তেম উমেরভ। অন্যদিকে, রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। প্রথমবারের মতো রাশিয়ার প্রতিনিধি দলে কূটনীতিক সের্গেই রিয়াবকভকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page