1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কম ক্ষমতার স্মার্টফোনেও খেলা যাবে পাবজি, বাংলাদেশে আসছে ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’ ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড লাইফ সাপোর্টে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী, শারীরিক অবস্থার অবনতি পাঁচ বছরের বিরতি শেষে ফিরছে ‘মীরাক্কেল ১১’, শুরু হচ্ছে অডিশন সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি, ব্যবহার হবে সেমিফাইনাল ও ফাইনালে নোটিশের জবাব না দেওয়ায় পুলিশের ছয় কর্মকর্তা বরখাস্ত, এএসপিকে বাধ্যতামূলক অবসর তুরস্কে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোটের তারিখ চূড়ান্ত করতে ১৬ নভেম্বর ইসির বৈঠক ইরানের নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকারকেই নিতে হবে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে নাশকতা, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এ পরিস্থিতির দায় সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিরোধী দলও নিজ দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

শফিকুর রহমান বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। এতে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। এই পরিস্থিতির দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে এড়াবে—সে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকারকে পুরো দায় নিতে হবে।

এর আগে একই বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিবৃতি দাবি করেন বিরোধী দলের দুই নেতা। জামায়াত আমিরের আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সরকারের জবাব চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা তুলে ধরে শফিকুর রহমান বলেন, আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে এবং থানার ফটকেও ককটেল বিস্ফোরণ ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে এক তরুণ সেনাসদস্য নিহত হওয়া, সাজেককে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন তিনি। সরকারি দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও করেন জামায়াত আমির।

এসব ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এত ঘটনার পরও কাকে কোথায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। কয়েকজনকে সাধারণ মানুষ আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

দেশে পুলিশ, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার ব্যাটালিয়নসহ একাধিক বাহিনী থাকার পরও পরিস্থিতির অবনতি ঠেকানো যাচ্ছে না কেন, সেই প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তাঁর অভিযোগ, সাম্প্রতিক ঘটনাগুলো মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। জনগণ উদ্বেগের মধ্যে থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী নিজ উদ্যোগে সংসদে এসে পরিস্থিতি ব্যাখ্যা করবেন—এমন প্রত্যাশা পূরণ হয়নি।

বিরোধীদলীয় নেতা আরও অভিযোগ করেন, বিরোধী দলের একজন নির্বাচিত সংসদ সদস্যকে একজন প্রতিমন্ত্রী ফোন করে শাসানোর ভঙ্গিতে কথা বলেছেন। ওই প্রতিমন্ত্রী বলেছেন, সরকার অনেক কিছু করছে, বিরোধী দল বসে কী করছে। তবে তিনি প্রতিমন্ত্রী বা সংশ্লিষ্ট সংসদ সদস্যের নাম প্রকাশ করেননি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চাইলে বিরোধী দল সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান শফিকুর রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় সংকট দেখা দিলে বিভিন্ন রাজনৈতিক দলকে আলোচনায় ডেকে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হতো। বর্তমান পরিস্থিতিতে সে ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না। সরকার এককভাবে দায়িত্ব পালন করতে চাইলে করুক, তবে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা জানাতে হবে।

তিনি বলেন, সরকার ব্যর্থ হলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। বিরোধী দল বসে থাকবে না, কারণ দেশ সবার।

বক্তব্যে আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের সম্ভাবনা নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যেরও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, সরকারের একজন উপদেষ্টা একবার আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব বলে মন্তব্য করছেন, আবার দুই দিন পর তা অসম্ভব বলছেন। সিলেট ও সুনামগঞ্জের সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে ওই উপদেষ্টার বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। তবে উপদেষ্টার নাম উল্লেখ করেননি।

সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও নির্বাচিত জনপ্রতিনিধিদের এমন বক্তব্য মানুষের কাছে কী বার্তা দিচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জীবন ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে। সেই ত্যাগের পর বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না।

গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। অথচ বিরোধী দলের সদস্যদের হয়রানি করতে গোয়েন্দারা সক্রিয় রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

শফিকুর রহমানের দাবি, এক সংসদ সদস্য তাঁকে জানিয়েছেন, গোয়েন্দা দপ্তরের পরিচয় দিয়ে ফোন করে তাঁকে জামায়াতে ইসলামী ছাড়তে বলা হয়েছে। তবে ফোনটি সত্যিই কোনো গোয়েন্দা সংস্থা থেকে করা হয়েছিল কি না, তা নিশ্চিত নন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

এ ধরনের ঘটনা তুলে ধরে তিনি প্রশ্ন করেন, দেশ আবার সাড়ে ১৫ বছরের অন্ধকার সময়ে ফিরে যাচ্ছে কি না। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি তাঁরা দেখতে চান না বলেও জানান বিরোধীদলীয় নেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page