1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ মসজিদের বাইরে ছাদ বা কক্ষে জুমার নামাজ আদায় করা যাবে কি? কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫ আমিরাতের ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, আহত ৩০ ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কম ক্ষমতার স্মার্টফোনেও খেলা যাবে পাবজি, বাংলাদেশে আসছে ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’ ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড লাইফ সাপোর্টে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী, শারীরিক অবস্থার অবনতি পাঁচ বছরের বিরতি শেষে ফিরছে ‘মীরাক্কেল ১১’, শুরু হচ্ছে অডিশন

কম ক্ষমতার স্মার্টফোনেও খেলা যাবে পাবজি, বাংলাদেশে আসছে ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’

টেক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশে চালু হতে যাচ্ছে জনপ্রিয় গেম পাবজি মোবাইলের নতুন সংস্করণ ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’। আগামী ১৩ নভেম্বর দেশে গেমটির যাত্রা শুরু হবে। তুলনামূলক কম স্টোরেজ ও ডেটা ব্যবহার করেই এতে পাওয়া যাবে পাবজি মোবাইলের পরিচিত ব্যাটল রয়্যাল অভিজ্ঞতা।

‘দ্য বেস্ট রিয়েল শুটিং গেম’ স্লোগান নিয়ে আসা এই সংস্করণের অন্যতম আকর্ষণ এর ছোট ডাউনলোড আকার। শুরুতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ০.৯৬ গিগাবাইটের কম ডেটা ডাউনলোড করতে হবে। গেম চালুর সময় থেকেই এতে জনপ্রিয় এরাঙ্গেল মানচিত্র ও ক্ল্যাসিক ব্যাটল রয়্যাল মোড পাওয়া যাবে। ফলে আলাদা করে এসব উপকরণ ডাউনলোডের অপেক্ষা না করেই খেলা শুরু করা যাবে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী অন্যান্য মানচিত্র, মোড ও বিভিন্ন ইভেন্টের উপকরণ ডাউনলোডের সুযোগও থাকবে।

হালকা সংস্করণ হলেও মূল পাবজি মোবাইলের সঙ্গে সংযুক্ত থাকবে ফ্ল্যাশ। খেলোয়াড়েরা তাঁদের আগের অ্যাকাউন্ট, বন্ধুদের তালিকা ও গেমের বিভিন্ন সম্পদ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি দুই সংস্করণের খেলোয়াড়েরা একই ম্যাচমেকিং ব্যবস্থায় একসঙ্গে খেলতে পারবেন। অর্থাৎ বন্ধুদের সঙ্গে খেলার জন্য সবাইকে একই সংস্করণ ব্যবহার করতে হবে না।

কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোনে খেলার অভিজ্ঞতা উন্নত করতে ফ্ল্যাশের গ্রাফিকস ও পারফরম্যান্সেও বিশেষ পরিবর্তন আনা হয়েছে। বেটা সংস্করণের তুলনায় গড় ফ্রেমরেট ১০ শতাংশ বাড়ানো এবং স্থিতিশীলতা ১০ শতাংশ উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে মেমোরির ব্যবহার ১২ শতাংশ এবং শক্তি খরচ ৩ শতাংশ কমানোর পরিকল্পনা রয়েছে। গেম চালু হওয়া ও ম্যাচ শুরুর আগে লোড হওয়ার সময় কমিয়ে আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে ফ্ল্যাশে যুক্ত করা হয়েছে পূর্ণাঙ্গ ব্যানপ্যান নিরাপত্তাব্যবস্থা। এর আওতায় খেলা চলাকালে নজরদারি, নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্মীদের মাধ্যমে অভিযোগ পর্যালোচনার সুযোগ থাকবে।

গেমটি খেলতে স্মার্টফোনে অন্তত ২ গিগাবাইট র‍্যাম থাকতে হবে। ডিভাইসের সক্ষমতা ও সামঞ্জস্য অনুযায়ী প্রতি সেকেন্ডে ২৫, ৩০, ৪০ ও ৬০ ফ্রেমে (এফপিএস) খেলার সুযোগ পাওয়া যাবে।

পরিচিত যুদ্ধক্ষেত্র, পুরোনো অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা এবং কম ডাউনলোড আকারের সমন্বয়ে আরও বেশি স্মার্টফোন ব্যবহারকারীর কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে আসছে ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’। আগামী ১৩ নভেম্বর থেকে বাংলাদেশে গেমটির নতুন এই সংস্করণ ব্যবহার করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page