1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ মসজিদের বাইরে ছাদ বা কক্ষে জুমার নামাজ আদায় করা যাবে কি? কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫ আমিরাতের ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, আহত ৩০ ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কম ক্ষমতার স্মার্টফোনেও খেলা যাবে পাবজি, বাংলাদেশে আসছে ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’ ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড লাইফ সাপোর্টে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী, শারীরিক অবস্থার অবনতি পাঁচ বছরের বিরতি শেষে ফিরছে ‘মীরাক্কেল ১১’, শুরু হচ্ছে অডিশন

মসজিদের বাইরে ছাদ বা কক্ষে জুমার নামাজ আদায় করা যাবে কি?

ইসলামিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মুসলমানদের সাপ্তাহিক ইবাদতের বিশেষ দিন শুক্রবার। এদিন জোহরের নামাজের পরিবর্তে জামাতে আদায় করা হয় জুমার নামাজ। সাধারণত জামে মসজিদে এ নামাজের আয়োজন করা হয়। তবে কোনো এলাকায় মসজিদ না থাকলে কিংবা বিশেষ পরিস্থিতিতে খোলা জায়গা, ভবনের ছাদ বা নির্দিষ্ট কোনো কক্ষে জুমার জামাতের আয়োজন করা হলে সেখানে নামাজ আদায় করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ হওয়া আবশ্যক নয়। অর্থাৎ মসজিদের বাইরে উপযুক্ত কোনো খোলা জায়গা, মাঠ কিংবা কক্ষেও জুমার জামাত অনুষ্ঠিত হতে পারে। তাই কোনো এলাকায় মসজিদ না থাকলেও সেখানে জুমার জামাতের আয়োজন করা যাবে। তবে এ ক্ষেত্রে জুমার নামাজ আদায়ের অন্যান্য শর্ত ও বিধান যথাযথভাবে পূরণ করতে হবে।

তবে উত্তম হলো, জুমার নামাজ জামে মসজিদে আদায় করা। কারণ মসজিদে মুসল্লিরা একসঙ্গে সমবেত হয়ে খুতবা শোনা ও জামাতে নামাজ আদায়ের সুযোগ পান। এতে পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধনও সুদৃঢ় হয়।

একইভাবে দুই ঈদের নামাজ আদায়ের জন্যও মসজিদ হওয়া শর্ত নয়। মসজিদের বাইরে খোলা জায়গা, মাঠ কিংবা উপযুক্ত কোনো কক্ষেও ঈদের নামাজ আদায় করা যায়। তবে সুন্নাহ অনুযায়ী ঈদের নামাজ ঈদগাহ বা খোলা ময়দানে আদায় করা উত্তম।

সুতরাং কোনো অ্যাপার্টমেন্টের ছাদে, নিচতলায় কিংবা নির্দিষ্ট কোনো কক্ষে জুমার বা ঈদের জামাতের আয়োজন করা হলে সেখানে নামাজ আদায় করা যাবে। তবে সুযোগ ও উপযুক্ত পরিবেশ থাকলে জুমার নামাজ জামে মসজিদে এবং ঈদের নামাজ ঈদগাহ বা খোলা ময়দানে আদায় করাই উত্তম।

সূত্র: রদ্দুল মুহতার আলা আদ-দুররিল মুখতার, খণ্ড ২, পৃষ্ঠা ১৬৯।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page