1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে রাজপথে প্রতিমন্ত্রী ইঞ্জি: এম.ইকবাল হোসাইন ফ্যাসিবাদ মোকাবিলায় একই প্ল্যাটফর্মে আসছে বিএনপি, জামায়াত ও এনসিপি বাংলাদেশে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি উন্মোচন করল টিপি-লিংক, চালু ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচি গণহত্যার দায়ে আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ১২ রানের লক্ষ্য ৯ বলেই পেরিয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয় ছয় দিনে ২১ জেলায় সহিংসতা, প্রাণহানি চার; হামলা-অগ্নিসংযোগে আতঙ্ক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি এইচআরসিবিএম’র

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি উন্মোচন করল টিপি-লিংক, চালু ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচি

টেক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ‘ওয়াই-ফাই ৮’ উন্মোচন করেছে আন্তর্জাতিক নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে প্রযুক্তি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশে প্রতিষ্ঠানটির জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকরপোরেটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, পার্টনার কানেক্ট আয়োজনের মাধ্যমে বিশ্বের সর্বশেষ ওয়াই-ফাই প্রযুক্তি ওয়াই-ফাই ৮ বাংলাদেশের বাজারে উন্মোচন করা হচ্ছে।

তিনি জানান, বিশ্ববাজারে নতুন এ প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশ তৃতীয় দেশ হিসেবে এ মাইলফলক অর্জন করছে। দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন বলেও মন্তব্য করেন তিনি।

টিপি-লিংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং বলেন, বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণে প্রতিষ্ঠানটি আগ্রহী। এ লক্ষ্যেই দেশের বাজারে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি নির্ভরযোগ্য ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ওয়াই-ফাই ৮ প্রযুক্তির প্রধান লক্ষ্য হলো ওয়্যারলেস সংযোগের নির্ভরযোগ্যতা, স্থিতিশীলতা ও ধারাবাহিক কর্মক্ষমতা বাড়ানো। ‘আল্ট্রা-হাই রিলায়েবিলিটি’ নীতির ভিত্তিতে তৈরি এ প্রযুক্তি ক্রমবর্ধমান ডিজিটাল পরিবেশে নিরবচ্ছিন্ন সংযোগ এবং বিস্তৃত নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করতে কাজ করবে।

একই নেটওয়ার্কে একাধিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রেও সংযোগের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিভিন্ন ডিজিটাল সেবায় নির্ভরযোগ্য কর্মক্ষমতা নিশ্চিত করা এ প্রযুক্তির অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের প্রযুক্তিপণ্য বিপণন ও পরিবেশক প্রতিষ্ঠানের তিন শতাধিক স্বত্বাধিকারী এবং শীর্ষ কর্মকর্তা অংশ নেন।

ওয়াই-ফাই ৮ উন্মোচনের পাশাপাশি ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচি চালুর ঘোষণাও দেয় টিপি-লিংক। সিস্টেম ইন্টিগ্রেটর, নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি খাতের অংশীদারদের কারিগরি দক্ষতা বাড়ানো এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এক্সেল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, শুধু প্রযুক্তিপণ্য বাজারজাতকরণ নয়, দেশের তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নেও উল্লেখযোগ্য বিনিয়োগ করছে টিপি-লিংক।

এ কর্মসূচির আওতায় ‘ওমাডা এক্সপার্ট একাডেমি’ প্রযুক্তি পেশাজীবীদের জন্য কারিগরি প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং খাতে দক্ষ জনবল গড়ে তোলা এবং দেশের নেটওয়ার্কিং সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশে টিপি-লিংকের জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস জানিয়েছে, স্থানীয় বাজারে আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তি পৌঁছে দেওয়া, প্রযুক্তি অংশীদারদের দক্ষতা বৃদ্ধি এবং দেশের প্রযুক্তি ইকোসিস্টেম সম্প্রসারণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত টিপি-লিংক বিশ্বব্যাপী নেটওয়ার্কিং ডিভাইস ও সংশ্লিষ্ট প্রযুক্তিপণ্য সরবরাহ করে আসছে। অন্যদিকে, দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের প্রযুক্তিপণ্য বাজারে পরিবেশক হিসেবে কাজ করছে এক্সেল টেকনোলজিস লিমিটেড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page