1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি এইচআরসিবিএম’র কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শেনঝেনে একসঙ্গে শি, ট্রাম্প ও পুতিন, আলোচনায় ‘ঐতিহাসিক করমর্দন’ শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ২০১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘর হারিয়েছে শতাধিক পরিবার মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা, ভাঙচুর

নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি এইচআরসিবিএম’র

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঢাকার নবাবগঞ্জে একটি সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, বসতবাড়ি ও ধর্মীয় উপাসনালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ (HRCBM)।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক অ্যাডভোকেট লাকি বাহাদুর এসব দাবি জানান।

লিখিত বক্তব্যে জানানো হয়, ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের রামনগরপুর এলাকার মো. বরকত উল্লাহ খানের পরিবার দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৭ আগস্ট তাঁদের বসতবাড়ি, দরবার-এ-এলাহী জামে মসজিদ ও নকশাবন্দিয়া দরবার শরিফে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটে। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক জীবনযাপন ও ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১৬ নভেম্বর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে HRCBM-এর কাছে লিখিত আবেদন করা হয়। ওই আবেদনে পরিবারের নিরাপত্তা, সম্পত্তির ক্ষতিপূরণ এবং পূর্বের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
সংগঠনটির দাবি, আগামী ২১ নভেম্বর নবাবগঞ্জের কোমরগঞ্জ মাঠে প্রস্তাবিত একটি সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সম্মেলন বন্ধসহ আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

HRCBM-এর পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—২১ নভেম্বরের সম্মেলন বন্ধ, সংশ্লিষ্ট মসজিদ ও দরবার শরিফে পুলিশ মোতায়েন ও নিয়মিত টহল, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষতিপূরণ ও সংস্কার, অতীতের হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নিরপেক্ষ তদন্ত এবং আদালতের কার্যকর আদেশ বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ নভেম্বর সংগঠনটির উদ্যোগে নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করা হয়। এ সময় স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিষয়টি অবহিত করার কথাও তুলে ধরা হয়।

সংগঠনটির আহ্বায়ক বলেন, তাঁদের দাবি কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়; বরং মানবাধিকার, নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে HRCBM-এর প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page