1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
শেনঝেনে একসঙ্গে শি, ট্রাম্প ও পুতিন, আলোচনায় ‘ঐতিহাসিক করমর্দন’ শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ২০১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘর হারিয়েছে শতাধিক পরিবার মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা, ভাঙচুর রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাতভর নাশকতা, টুঙ্গিপাড়ায় থানা ও এমপির বাড়িতে আগুন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক

শেনঝেনে একসঙ্গে শি, ট্রাম্প ও পুতিন, আলোচনায় ‘ঐতিহাসিক করমর্দন’

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

চীনের শেনঝেন শহরে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে বিশ্বের তিন প্রভাবশালী দেশের নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। বুধবার রাতে প্রকাশিত কয়েকটি ছবিতে তাঁদের একসঙ্গে হাত মেলাতে দেখা যায়।

অ্যাপেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে চীনে অবস্থান করছেন এই তিন নেতা। সম্মেলনের আগে বিমানবন্দরের টারম্যাকে ট্রাম্পকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান শি জিনপিং। বিবিসির এক সংবাদদাতার ভাষ্য অনুযায়ী, ট্রাম্পের মন জয় করতেই এটি ছিল চীনা প্রেসিডেন্টের সুপরিকল্পিত কূটনৈতিক কৌশল।

বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের। এর আগে রুশ প্রেসিডেন্টকে ‘পুরোনো বন্ধু’ বলে অভিহিত করেছেন শি।

পুতিনের এই সফরকে এরই মধ্যে রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে, সফরটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হওয়াটাই রুশ প্রেসিডেন্টের জন্য বড় অর্জন। শেনঝেনে তিন নেতার সাক্ষাতের ছবিকে রুশ সংবাদমাধ্যমগুলো ‘দিনের প্রধান ছবি’ হিসেবে তুলে ধরেছে। দেশটির একটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই দৃশ্যকে ‘ঐতিহাসিক করমর্দন’ বলে অভিহিত করেছে।

ক্রেমলিনও এমন একটি মুহূর্তের অপেক্ষায় ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মতো বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির দেশের একটি নয় রাশিয়া। তা সত্ত্বেও অ্যাপেক সম্মেলনে পুতিন নিজেকে শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের সমমর্যাদার নেতা হিসেবে তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

মস্কো এই সাক্ষাতের মধ্য দিয়ে বিশ্বকে বার্তা দিতে চাইছে, ইউক্রেন যুদ্ধের পরও রাশিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করার প্রচেষ্টা সফল হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page