1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাতভর নাশকতা, টুঙ্গিপাড়ায় থানা ও এমপির বাড়িতে আগুন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক সাংবাদিকের স্পর্শে আপত্তি পরীমণির, মাদক মামলার শুনানি ২৩ ডিসেম্বর পঞ্চগড়ে শীতের দাপট, দুই দিন সূর্যের দেখা নেই গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন গোপালগঞ্জে সংসদ সদস্য জিলানীর পৈতৃক বাড়িতে আগুন, থানায় ভাঙচুর সাতক্ষীরায় পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বিশ্বনেতাদের আগমন ঘিরে শেনজেনে কঠোর বিধিনিষেধ, ভোগান্তিতে নগরবাসী

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাতভর নাশকতা, টুঙ্গিপাড়ায় থানা ও এমপির বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতভর অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নেওয়া, থানা ভবন ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গায় হামলার শিকার হয়ে নিহত হয়েছেন উপজেলা কৃষক দলের এক নেতা। একই রাতে রাজধানীর চারটি এলাকায় বাসে আগুন এবং অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের পাশে চা পান করার সময় সাম্প্রতিক নাশকতার মামলার আসামি হিসেবে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মাইকিং করে লোকজন জড়ো করেন। পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তারা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীদের ধাওয়ায় পুলিশ সদস্যরা পিছু হটলে থানার ভেতরে থাকা কয়েকটি গাড়ি, থানা ভবন এবং পাশের পুলিশ মেসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

একই রাতে রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়া হয়। এসব ঘটনার খবর পেয়ে জেলা শহর থেকে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। তবে সদর উপজেলার খালেক বাজার এলাকায় তাদের পথ আটকে দেওয়া হয় এবং পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার খবর পেলেও নিরাপত্তার অভাবে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।

এদিকে, মঙ্গলবার রাত ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। অবরোধ সরাতে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা সেখানে গেলে তারা সরে যান। এর কিছুক্ষণ পর একই এলাকায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে এবং শরীরে আগুন ধরিয়ে হত্যা করে। এ সময় তিনটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, রাত সাড়ে ৯টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় রাজু মোল্লাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১২টার মধ্যে চারটি বাসে অগ্নিসংযোগ করা হয়। রাত ৮টা ৫০ মিনিটে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করে রাখা ‘মিরপুর লিংক’ পরিবহনের একটি বাসে, রাত ৯টা ২০ মিনিটে মহাখালীতে তিতুমীর কলেজের সামনে চলন্ত ‘আলিফ পরিবহন’-এর বাসে, রাত সাড়ে ১০টায় বাড্ডায় ‘বৈশাখী পরিবহন’ এবং রাত সোয়া ১১টায় রামপুরায় ‘রাইদা পরিবহন’-এর একটি বাসে আগুন দেওয়া হয়। তবে আগুন লাগার পর যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পল্লবী এলাকা থেকে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

বাসে অগ্নিসংযোগের পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও তেজগাঁও এলাকাসহ অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোহাম্মদপুরের কৃষি মার্কেট, আসাদগেট, বছিলা এসআরবি-২ কার্যালয় এবং যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর থেকে ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আগামী ১৯ নভেম্বর ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। ওই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা ও নাশকতা চালানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ৬০ জনকে গ্রেপ্তার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page