1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাতভর নাশকতা, টুঙ্গিপাড়ায় থানা ও এমপির বাড়িতে আগুন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক সাংবাদিকের স্পর্শে আপত্তি পরীমণির, মাদক মামলার শুনানি ২৩ ডিসেম্বর পঞ্চগড়ে শীতের দাপট, দুই দিন সূর্যের দেখা নেই গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন গোপালগঞ্জে সংসদ সদস্য জিলানীর পৈতৃক বাড়িতে আগুন, থানায় ভাঙচুর সাতক্ষীরায় পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বিশ্বনেতাদের আগমন ঘিরে শেনজেনে কঠোর বিধিনিষেধ, ভোগান্তিতে নগরবাসী

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে সাত মেজর জেনারেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। এর অংশ হিসেবে সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) এই রদবদলের মাধ্যমে চারটি পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) পদসহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) শীর্ষ পদগুলোতে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে বিপসটের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বিআইআইএসএসের মহাপরিচালক করা হয়েছে।

এদিকে, জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) মেজর জেনারেল মো. সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, ৫৫ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল হাফিজুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত হিসেবে প্রেষণে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি, মোজাম্মেল হোসাইন ও রাজুকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতির পর এ বি এম আব্দুল বাতিন ইমানিকে ১১ পদাতিক ডিভিশনের জিওসি এবং মোজাম্মেল হোসাইনকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত মেজর জেনারেল রাজুকে জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page