1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাতভর নাশকতা, টুঙ্গিপাড়ায় থানা ও এমপির বাড়িতে আগুন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক সাংবাদিকের স্পর্শে আপত্তি পরীমণির, মাদক মামলার শুনানি ২৩ ডিসেম্বর পঞ্চগড়ে শীতের দাপট, দুই দিন সূর্যের দেখা নেই গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন গোপালগঞ্জে সংসদ সদস্য জিলানীর পৈতৃক বাড়িতে আগুন, থানায় ভাঙচুর সাতক্ষীরায় পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বিশ্বনেতাদের আগমন ঘিরে শেনজেনে কঠোর বিধিনিষেধ, ভোগান্তিতে নগরবাসী

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে বিমানটিকে রুশ সামরিক বাহিনীর এএন-১২ মডেলের উড়োজাহাজ হিসেবে শনাক্ত করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) কেমেরোভোর আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য কাস্পিয়ান পোস্ট।

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে এটি দ্রুত নিচের দিকে নামতে থাকে এবং মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।

কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইয়াগুনোভো এলাকায় একটি বিমান দুর্ঘটনার কথা নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলের উদ্দেশে তিনি রওনা হয়েছেন। সেখানে জরুরি সেবা সংস্থার কর্মীরা উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।

গভর্নর আরও বলেন, আঞ্চলিক প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরবর্তী এক ভিডিও বার্তায় তিনি জানান, দুর্ঘটনার আগে বিমানটি ওই অঞ্চলের আকাশসীমা দিয়ে উড়ে যাচ্ছিল। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এ ঘটনায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page