1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য বিজয়ের মাসে মাঠে সক্রিয় থাকবে বিএনপি, ডিসেম্বরজুড়ে পৃথক কর্মসূচি রামপুরায় ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে গুলি, আহত দুই কর্মী অস্ট্রেলিয়ায় দক্ষ অভিবাসনের সুযোগ, ২০ হাজার প্রার্থীকে আবেদনের আমন্ত্রণ গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে মাহফিজুলের ডিসেম্বরে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনার বার্তা, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেফতার এক বছরে প্রায় পাঁচ লাখ অভিবাসীকে গ্রেপ্তার, সমসংখ্যক মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখলেন নাহিদ ইসলাম পূর্বধলার শ্যামগঞ্জে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় দক্ষ অভিবাসনের সুযোগ, ২০ হাজার প্রার্থীকে আবেদনের আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসন কর্মসূচির আওতায় ২০ হাজার প্রার্থীকে ভিসার জন্য আবেদন করার আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা (সাবক্লাস ১৮৯) ক্যাটাগরিতে বিভিন্ন দেশের দক্ষ পেশাজীবীরা এ সুযোগ পাবেন। নির্ধারিত যোগ্যতা পূরণ করতে পারলে বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের ১৫ অক্টোবর অনুষ্ঠিত আমন্ত্রণ রাউন্ডে এই ২০ হাজার প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়। চিকিৎসক, নার্স, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তিবিদ, শিক্ষক ও কৃষিবিজ্ঞানীসহ বিভিন্ন পেশার দক্ষ কর্মীদের জন্য এ সুযোগ তৈরি হয়েছে।

সাবক্লাস ১৮৯ হলো পয়েন্টভিত্তিক স্থায়ী অভিবাসন ভিসা। এ ভিসার জন্য কোনো নিয়োগকর্তার স্পনসরশিপ কিংবা রাজ্য সরকারের মনোনয়ন প্রয়োজন হয় না। ভিসা পেলে অস্ট্রেলিয়ার যেকোনো স্থানে বসবাস ও কাজ করার সুযোগ পাওয়া যায়।

আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং ইংরেজি ভাষায় দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়। সাধারণত আমন্ত্রণ পাওয়ার সময় আবেদনকারীর বয়স ৪৫ বছরের কম হতে হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পেশার জন্য অনুমোদিত কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক দক্ষতা মূল্যায়ন সনদ থাকতে হবে।

এ ভিসার প্রাথমিক যোগ্যতা অর্জনের জন্য ন্যূনতম ৬৫ পয়েন্ট প্রয়োজন। তবে এই পয়েন্ট অর্জন করলেই আমন্ত্রণ নিশ্চিত হয় না। পেশাভেদে প্রতিযোগিতা ও আমন্ত্রণ পাওয়ার জন্য প্রয়োজনীয় পয়েন্টের পার্থক্য রয়েছে। কোনো কোনো পেশায় আমন্ত্রণ পেতে ১০০ পয়েন্ট পর্যন্ত প্রয়োজন হতে পারে।

আগ্রহী প্রার্থীদের প্রথমে অস্ট্রেলিয়ার স্কিলসিলেক্ট ব্যবস্থায় এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) জমা দিতে হবে। এরপর আমন্ত্রণ পেলে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ভিসার আবেদন করতে হবে। আবেদন যাচাইয়ের সময় স্বাস্থ্য, চারিত্রিক যোগ্যতা এবং অন্যান্য নির্ধারিত শর্ত পূরণের বিষয়গুলো বিবেচনা করা হবে।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ঘোষিত ২০ হাজারের সংখ্যা ভিসা অনুমোদনের নয়; বরং ভিসার জন্য আবেদন করার আমন্ত্রণের সংখ্যা। ফলে আমন্ত্রণ পেলেই ভিসা নিশ্চিত হবে না।

বাংলাদেশি আগ্রহীদের আবেদন করার আগে নিজেদের পেশাগত যোগ্যতা, দক্ষতা মূল্যায়ন, পয়েন্ট এবং অস্ট্রেলিয়ার সর্বশেষ অভিবাসন নীতিমালা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page