1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য বিজয়ের মাসে মাঠে সক্রিয় থাকবে বিএনপি, ডিসেম্বরজুড়ে পৃথক কর্মসূচি রামপুরায় ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে গুলি, আহত দুই কর্মী অস্ট্রেলিয়ায় দক্ষ অভিবাসনের সুযোগ, ২০ হাজার প্রার্থীকে আবেদনের আমন্ত্রণ গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে মাহফিজুলের ডিসেম্বরে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনার বার্তা, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেফতার এক বছরে প্রায় পাঁচ লাখ অভিবাসীকে গ্রেপ্তার, সমসংখ্যক মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখলেন নাহিদ ইসলাম পূর্বধলার শ্যামগঞ্জে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

রামপুরায় ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে গুলি, আহত দুই কর্মী

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রাজধানীর রামপুরায় ইন্টারনেট সংযোগ প্রদানকারী একটি প্রতিষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ওয়াপদা রোডে ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. পলাশের দাবি, সন্ধ্যায় মাস্ক পরা চার থেকে পাঁচজন ব্যক্তি তাদের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় সেখানে চারজন কর্মী উপস্থিত ছিলেন। হামলাকারীরা প্রবেশ করেই সুজন ওরফে টোকাই সুজন এবং গুজা বাদশার পাওনা টাকা পরিশোধ ও তাদের সঙ্গে দেখা না করার বিষয়ে কর্মীদের কাছে জানতে চান।

একপর্যায়ে তারা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। হামলাকারীদের গুলিতে এক কর্মীর পায়ে দুটি এবং অন্য একজনের হাতে একটি গুলি লাগে। বাকি দুই কর্মী পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে সক্ষম হন বলে জানান পলাশ।

তিনি আরও জানান, হামলাকারীরা যাওয়ার সময় প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙচুর করে। তবে একটি হার্ডডিস্ক উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত দুই কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে রাত সোয়া ৮টার দিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গুলির ঘটনা কি না, তা যাচাই করতে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তবে দুজন আহত হওয়ার খবর তারা পেয়েছেন।

ব্যবস্থাপকের বক্তব্যে উঠে আসা সুজন ওরফে ‘টোকাই সুজন’ রামপুরা-হাতিরঝিল এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত। দীর্ঘ সময় কারাবন্দি থাকা অবস্থায়ও তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও আবাসন খাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

অন্যদিকে, ‘গুজা বাদশা’ নামে উল্লেখ করা শফিকুর ইসলাম বাদশা ২০১৩ সালে রামপুরায় অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম খান হত্যা মামলার আসামি। চলতি বছরের এপ্রিলে র‌্যাব তাকে গ্রেপ্তার করেছিল বলে জানা গেছে।

এদিকে, গত কয়েক মাসে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের একাধিক অভিযোগ উঠেছে।

গত জুলাইয়ে চট্টগ্রামের বাকলিয়া রোডে ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের নাম আলোচনায় আসে। পরে ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত ৯ জুন রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’-এর প্রধান কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গত ১৪ জুন ঢাকায় সংবাদ সম্মেলন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সেখানে মোহাম্মদপুর, বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়াসহ বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার তথ্য তুলে ধরা হয়।

রামপুরার সর্বশেষ এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হামলার প্রকৃত কারণ কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page