1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য বিজয়ের মাসে মাঠে সক্রিয় থাকবে বিএনপি, ডিসেম্বরজুড়ে পৃথক কর্মসূচি রামপুরায় ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে গুলি, আহত দুই কর্মী অস্ট্রেলিয়ায় দক্ষ অভিবাসনের সুযোগ, ২০ হাজার প্রার্থীকে আবেদনের আমন্ত্রণ গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে মাহফিজুলের ডিসেম্বরে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনার বার্তা, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেফতার এক বছরে প্রায় পাঁচ লাখ অভিবাসীকে গ্রেপ্তার, সমসংখ্যক মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখলেন নাহিদ ইসলাম পূর্বধলার শ্যামগঞ্জে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

তালতলীতে নিলামের আড়ালে সংরক্ষিত বনের জীবিত গাছ উজাড়

আরিফ খান জয়, বরগুনা রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বরগুনার তালতলীতে বন বিভাগের নিলামকৃত গাছের আড়ালে সংরক্ষিত বনের অন্যান্য গাছ উজাড়ের অভিযোগ উঠেছে। নিলামে বিক্রি করা ঝড়েপড়া গাছের পরিবর্তে সংরক্ষিত বনের বড় বড় জীবিত গাছ কেটে নিচ্ছে একটি অসাধু চক্র। এমনকি গাছ কাটার আলামত মুছে ফেলতে কাটা গাছের শিকড় আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করা হচ্ছে। এতে বিলুপ্তির মুখে পড়ছে উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চলের গাছপালা। প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ‘দ্বিতীয় সুন্দরবন’ হিসেবে পরিচিত এ বনাঞ্চলের সৌন্দর্য ও জীববৈচিত্র্য।

স্থানীয়দের অভিযোগ, খোদ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছত্রছায়ায় চলছে এসব কর্মকাণ্ড। বন বিভাগের এক কর্মচারীর বিরুদ্ধেও সংরক্ষিত বনের জীবিত গাছ কাটার অভিযোগ রয়েছে। অপরদিকে নিলাম ক্রেতা সোহেল রানা ঝড়েপড়া গাছের আড়ালে সংরক্ষিত বনের বড় বড় জীবিত গাছ কাটছেন বলে অভিযোগ উঠেছে।

দরপত্রের তথ্য অনুযায়ী, নলবুনিয়া ফরেস্ট ক্যাম্পের অধীনস্থ বাগানের ৫ নম্বর লট থেকে ঝড়েপড়া ৭৮ দশমিক ৩৫ ঘনফুট কাঠ ও ৪০ ঘনফুট জ্বালানি এবং ৬ নম্বর লট থেকে ৭০ দশমিক ১৯ ঘনফুট কাঠ ও ৪২ ঘনফুট জ্বালানি নিলাম করে বন বিভাগ। বন বিভাগের যোগসাজশে সোহেল রানা নামের এক ব্যক্তি ৭৪ হাজার ৩২৮ টাকায় এসব গাছের লট ক্রয় করেন।

দরপত্রের ২ নম্বর শর্তে উল্লেখ রয়েছে, মার্কাবিহীন গাছ ও মা-গাছ কর্তন করলে নির্ধারিত বাজারমূল্যের তিন গুণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। তবে অভিযোগ উঠেছে, কাগজে-কলমে শর্ত থাকলেও নিলাম ক্রেতাকে মার্কাবিহীন ও মা-গাছ কাটার সুযোগ করে দিচ্ছে বন বিভাগের সংশ্লিষ্টরা। বন কর্মকর্তাদের উপস্থিতিতেই সংরক্ষিত বনের জীবিত গাছ কাটার এমন অভিযোগ উঠেছে। এমনকি গাছের শিকড় আগুনে পুড়িয়ে আলামত নষ্ট করা হচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এতে সংরক্ষিত বনের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি নিধন হচ্ছে শত শত জীবিত গাছ। বন বিভাগের পরিকল্পনা ব্যাহত হওয়ার পাশাপাশি সরকার হারাচ্ছে রাজস্ব। এ ঘটনায় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বনের গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বলেন বনাঞ্চল ধ্বংসের এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে শুভসন্ধ্যা বিটের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা মো. জহিরুল হক নিলাম ক্রেতার হদিস না পেলেও জীবিত গাছ কাটার বিষয়টি অস্বীকার করেন। তবে জীবিত গাছ কাটার অভিযোগটি খতিয়ে দেখার কথা জানান তিনি।

অন্যদিকে তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউল ইসলাম দাবি করেন, নিলামের বাইরে কোনো গাছ কর্তন করা হয়নি।

সংরক্ষিত বনাঞ্চল রক্ষার দায়িত্ব যাদের হাতে, তাঁদের বিরুদ্ধেই যখন বন ধ্বংসের অভিযোগ ওঠে, তখন বন রক্ষা করবে কে—এমন প্রশ্ন স্থানীয়দের। তাঁদের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page