1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য বিজয়ের মাসে মাঠে সক্রিয় থাকবে বিএনপি, ডিসেম্বরজুড়ে পৃথক কর্মসূচি রামপুরায় ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে গুলি, আহত দুই কর্মী অস্ট্রেলিয়ায় দক্ষ অভিবাসনের সুযোগ, ২০ হাজার প্রার্থীকে আবেদনের আমন্ত্রণ গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে মাহফিজুলের ডিসেম্বরে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনার বার্তা, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেফতার এক বছরে প্রায় পাঁচ লাখ অভিবাসীকে গ্রেপ্তার, সমসংখ্যক মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখলেন নাহিদ ইসলাম পূর্বধলার শ্যামগঞ্জে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।

এদিকে, আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলায় এটিই প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল বলে জানা গেছে।

রোববার দুপুর ১২টার দিকে শহরের আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা লাঠি, বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে শহরে প্রবেশ করেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

বিক্ষোভ চলাকালে মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেন। পরে মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সেখানকার তালা খুলে দেন।

একপর্যায়ে শহরের শেখ কামাল স্টেডিয়াম-সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এ ছাড়া পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সেগুলো সড়কে জড়ো করে আগুন দেওয়া হয়।

এ ছাড়া লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ শহরের বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

এ পরিস্থিতিতে জেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন বিজিবি সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page