1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য বিজয়ের মাসে মাঠে সক্রিয় থাকবে বিএনপি, ডিসেম্বরজুড়ে পৃথক কর্মসূচি রামপুরায় ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে গুলি, আহত দুই কর্মী অস্ট্রেলিয়ায় দক্ষ অভিবাসনের সুযোগ, ২০ হাজার প্রার্থীকে আবেদনের আমন্ত্রণ গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে মাহফিজুলের ডিসেম্বরে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনার বার্তা, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেফতার এক বছরে প্রায় পাঁচ লাখ অভিবাসীকে গ্রেপ্তার, সমসংখ্যক মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখলেন নাহিদ ইসলাম পূর্বধলার শ্যামগঞ্জে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

বিজয়ের মাসে মাঠে সক্রিয় থাকবে বিএনপি, ডিসেম্বরজুড়ে পৃথক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে এসব কর্মসূচি কোনো দলের পাল্টা কর্মসূচি কিংবা সতর্ক পাহারা দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হবে না। দলটির পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল এবং তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরাও বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে নিজস্ব উদ্যোগে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এসব কর্মসূচির মধ্যে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজন থাকতে পারে।

তবে এসব আয়োজন কোনো রাজনৈতিক দলের কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে নেওয়া হবে না। একইভাবে অতীতে আওয়ামী লীগের মতো পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে প্রতিপক্ষের রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করার পরিকল্পনাও বিএনপির নেই বলে বৈঠক সূত্র জানিয়েছে।

বিএনপিপন্থী বিভিন্ন পেশাজীবী সংগঠনকেও পৃথক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিজয়ের মাসে নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক উপস্থিতি জোরালো করার উদ্যোগ নিয়েছে বিএনপি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’

দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ডিসেম্বরজুড়ে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় ও চাঙা রাখার পরিকল্পনা রয়েছে শীর্ষ নেতৃত্বের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page