1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
শেনঝেনে একসঙ্গে শি, ট্রাম্প ও পুতিন, আলোচনায় ‘ঐতিহাসিক করমর্দন’ শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ২০১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘর হারিয়েছে শতাধিক পরিবার মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা, ভাঙচুর রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাতভর নাশকতা, টুঙ্গিপাড়ায় থানা ও এমপির বাড়িতে আগুন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক

মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা, ভাঙচুর

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও কার্যালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ ভবনটিতে হামলা চালান। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল এবং লিফটের চারপাশের ঘেরাও করা অংশ ভাঙচুর করা হয়।

হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও মূল ফটকে শক্ত কাচের দরজা থাকায় তারা ভেতরে ঢুকতে পারেননি। তবে ভবনের বাইরে থাকা শফিকুল ইসলাম খান মিল্টনের বিভিন্ন ছবি ভাঙচুর করা হয়।

মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে সম্ভাব্য হামলার বিষয়ে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। পরিস্থিতি বিবেচনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশনায় নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন।

মামুন পাটোয়ারীর দাবি, সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির পরিচালিত উচ্ছেদ অভিযানের কারণে ক্ষুব্ধ হয়ে মিল্টনকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়ে থাকতে পারে। তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় পুলিশকে খবর দেওয়া হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেন।

ঘটনার পর ভবনটির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে নিরাপত্তা পাহারা দিচ্ছেন। সরেজমিনে ভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের উপস্থিতি দেখা যায়নি। হামলার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনায় হামলাকারীদের পরিচয়, হামলার কারণ এবং আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page