1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাত ঘণ্টায় ঢাকা-সহ দেশের ১১ স্থানে অগ্নিসংযোগ, ছড়িয়ে পড়েছে আতঙ্ক বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমলেও দেশে তিন দফা বৃদ্ধি মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ৩০ হাতিরঝিলে আবারও ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত পুলিশে একসঙ্গে ৮ কর্মকর্তার বদলি, প্রজ্ঞাপন জারি মেট্রোরেলের নিরাপত্তায় ২০ মিটারের মধ্যে থাকা ভবনমালিকদের অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ টেস্ট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক, ২১ বছরের ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড জুলাই হত্যাকাণ্ডের বিচার ও রাজনৈতিক মীমাংসা জরুরি: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা

পুলিশে একসঙ্গে ৮ কর্মকর্তার বদলি, প্রজ্ঞাপন জারি

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সাতজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার রয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে মাগুরা জেলায় বদলি করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নূরে আলমকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হাফিজুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পদায়ন করা হয়েছে।

ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে গাজীপুর জেলায় এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিব হোসাইনকে নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুহতারিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়নসংক্রান্ত এসব নির্দেশনা উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page