1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, শুরুতেই কঠিন চ্যালেঞ্জ মাটির মা ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা শাখার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পালানো: জেলার শিরিন আক্তার সাময়িক বরখাস্ত ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মেজর মোজাফফরের বিচার সেনা আইনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৭২ জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ২০৩০ বিশ্বকাপ: ছয় দেশ, তিন মহাদেশে ফুটবলের শতবর্ষের মহাযজ্ঞ রাজধানীতে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ আহমেদ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ, বাড়ছে ঝুঁকি

হরমুজ প্রণালির কাছে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের, নতুন করে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া ইরানের চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ড্রোনগুলো ওই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিল।

শনিবার (৬ জুন) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ড্রোনগুলো ভূপাতিত করার পর সম্ভাব্য আরও হামলা ঠেকাতে ইরানের গোরুক ও কেশম দ্বীপে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্টেশনে যৌথ হামলা চালানো হয়েছে।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর নতুন করে এ উত্তেজনা দেখা দিয়েছে। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি বড় ধরনের হুমকির মুখে পড়েছে।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন হামলায় একজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হন। তবে হামলার দায় অস্বীকার করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ত্রুটির কারণেই ওই হতাহতের ঘটনা ঘটেছে।

অন্যদিকে সেন্টকম ইরানের এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইরান পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত এবং অন্যায়ভাবে কুয়েতের ওই বিমানবন্দরে হামলা চালিয়েছে।

এর আগে আইআরজিসি জানিয়েছিল, একটি ইরানি তেলবাহী ট্যাংকার ও কেশম দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে তারা উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছিল।

সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page