1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৬৪, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে পৌঁছেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্র ৪০ সেকেন্ড পর দেশটিতে আঘাত হানে ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প।

প্রাথমিকভাবে ইউএসজিএস আশঙ্কা করেছিল, এ দুর্যোগে প্রাণহানির সংখ্যা এক লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। তবে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ১৬৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে শত শত ঘরবাড়ি, ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলীয় শহর কাতিয়া লা মার-এও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর জিওলোকেশন করা বিভিন্ন ভিডিওতে ক্ষতিগ্রস্ত এলাকার চিত্র উঠে এসেছে। একাধিক ভিডিওতে পাহাড়ি ঢালে নির্মিত ভবন ধসে পড়তে দেখা গেছে, যা ভূমিকম্পের তীব্রতার প্রমাণ বহন করে।

ভূমিকম্পের পর আতঙ্কিত মানুষ পরিবার-পরিজন ও গৃহপালিত প্রাণী নিয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় নেমে আসেন। আফটারশকের আশঙ্কায় হাজারো মানুষ খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন।

উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page