1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

১০ জন নিয়েও বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে একজন ফুটবলার লাল কার্ড দেখেও দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ৬৪ মিনিট থেকে ১০ জন নিয়ে খেলেও বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে মার্কিনরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। তবে একের পর এক আক্রমণ গড়েও প্রথমার্ধের শেষ পর্যন্ত গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। অবশেষে ৪৫তম মিনিটে সুযোগ কাজে লাগান স্ট্রাইকার ফোলারিন বালোগুন। বক্সের ভেতরে পাওয়া বল দুর্দান্ত শটে জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এই লিড নিয়েই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

দ্বিতীয়ার্ধের শুরুটা তুলনামূলক ধীরগতির হলেও ৬৪তম মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। একটি ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলদাতা বালোগুন। এরপর প্রায় আধাঘণ্টা ১০ জন নিয়েই খেলতে হয় যুক্তরাষ্ট্রকে।

সংখ্যাগত সুবিধা পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় বসনিয়া। বরং ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে পাল্টা আক্রমণে আরও বিপজ্জনক হয়ে ওঠে যুক্তরাষ্ট্র।

ম্যাচের ৮২তম মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার মালিক টিলম্যান। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

পুরো ম্যাচে বসনিয়া গোলমুখে তিনটি শট নিলেও একটিও জালে পাঠাতে পারেনি। অন্যদিকে ১০ জন নিয়েও দুর্দান্ত লড়াই করে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

রাউন্ড অব সিক্সটিনে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হবে নাটকীয় প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে ওঠা বেলজিয়াম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page