1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

বোনের বিয়ের মেহেদিতে প্রেমিকের নাম লিখে আলোচনায় জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও তাঁর প্রেমিক শিখর পাহাড়িয়ার সম্পর্ক এখন আর গোপন নয়। যদিও দুজনেই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবু নানা ইঙ্গিতের মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ করে থাকেন। এবার বোন অংশুলা কাপুরের বিয়ের অনুষ্ঠানে মেহেদিতে প্রেমিকের ডাকনাম লিখে আবারও আলোচনায় এসেছেন শ্রীদেবীকন্যা।

সম্প্রতি অংশুলা কাপুরের বিয়ের রিসেপশনে ডিজাইনার মণীশ মালহোত্রার নকশা করা সিল্ক শাড়ি ও স্ট্র্যাপলেস ব্লাউজে হাজির হন জাহ্নবী। অনুষ্ঠান শেষে নিজের ইনস্টাগ্রামে সেই লুকের একাধিক ছবি শেয়ার করেন তিনি।

ছবিগুলো প্রকাশের পর ভক্তদের নজর যায় তাঁর হাতের মিনিমাল মেহেদি নকশার দিকে। সেখানে হিন্দিতে লেখা ছিল ‘শিকু’, যা শিখর পাহাড়িয়ার ডাকনাম। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

এটি অবশ্য প্রথমবার নয়। এর আগেও ২০২৪ সালে বাবা বনি কাপুর প্রযোজিত ময়দান সিনেমার বিশেষ প্রদর্শনীতে ‘Shiku’ লেখা একটি কাস্টমাইজড নেকলেস পরে নজর কাড়েন জাহ্নবী। এছাড়া জনপ্রিয় টক শো কফি উইথ করণ-এও তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, তাঁর ফোনের স্পিড ডায়ালে শিখরের নম্বর সংরক্ষিত রয়েছে।

জাহ্নবী ও শিখরের পরিচয় কৈশোর থেকেই। ২০১৬ সালের দিকে তাঁদের সম্পর্কের গুঞ্জন প্রথম প্রকাশ্যে আসে। তবে ২০১৮ সালে জাহ্নবীর বলিউড অভিষেকের পর বিচ্ছেদের খবরও শোনা যায়। পরে ২০২৩ সাল থেকে বিভিন্ন অনুষ্ঠান, পার্টি, বিদেশ সফর এবং আম্বানি পরিবারের আয়োজনসহ নানা জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যেতে থাকে। তিরুপতি মন্দিরেও একাধিকবার একসঙ্গে পূজা দিতে গিয়েছেন তারা।

শিখর পাহাড়িয়া ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়া ও স্মৃতি পাহাড়িয়ার ছেলে। তিনি মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি। লন্ডনের রিজেন্টস ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা শেষে বর্তমানে একজন উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে কাজ করছেন। তিনি ‘ইন্ডিয়াউইন গেমিং’ এবং ‘বাসিলিয়াস ইন্টারন্যাশনাল’-এর সহ-প্রতিষ্ঠাতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page