1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতিও আ.লীগের মতো হবে’—সারজিস আলম দিনভর অবরোধ শেষে কর্মসূচি স্থগিত, পরীক্ষা স্থগিত না হলে বুধবার লংমার্চের ঘোষণা শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় ভারতের প্রতিক্রিয়া, ‘অবস্থানের পরিবর্তন হয়নি’ শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে ব্যঙ্গাত্মক ফেসবুক পেজ, শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে প্রচার শুরু ভারতের ২০২৭ শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা একই দিনে শেয়ার কেনা-বেচার অনুমোদন দিল বিএসইসি বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী, আলোচনায় নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিতব্য এ বৈঠকে নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী জাইদির প্রথম আন্তর্জাতিক সফর। এক সপ্তাহের সফরে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন তেল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির সময় এ সফর বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ইরাক দীর্ঘদিন ধরেই দুই দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখে চলেছে এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে।

প্রতিবেদনে বলা হয়, বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিদ্বন্দ্বিতার প্রভাব ইরাকে পড়েছে। ফলে বাগদাদের জন্য দুই দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

চলতি বছর ক্ষমতায় আসা আলি আল-জাইদি দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার এবং দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নের অঙ্গীকার করেছেন। সফরের আগে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, তার সরকার রাষ্ট্রের হাতে বৈধভাবে শক্তি প্রয়োগের একচ্ছত্র অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিরস্ত্র হওয়ার সময়সীমা দিয়েছে ইরাক সরকার। একই সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জঙ্গিবিরোধী জোটের মিশনও শেষ হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ ইরাকি রাজনীতিক এএফপিকে বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক সম্পর্ক জোরদার করতে চাইলেও, এর অর্থ এই নয় যে ইরাক ইরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

তার ভাষায়, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ইরাককে দুই গুরুত্বপূর্ণ মিত্র—যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।

সূত্র: এএফপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page