1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নতুন বৃত্তির হার ও অর্থায়ন কাঠামো নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সাল থেকে পরবর্তী তিন বছর নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত হারে বৃত্তির আর্থিক সুবিধা পাবেন।

নির্ধারিত হার অনুযায়ী, ট্যালেন্টপুল বা মেধাক্রমের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ২২৫ টাকা করে পাবেন। এছাড়া উভয় ক্যাটাগরির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছর শেষে এককালীন ২২৫ টাকা করে সহায়ক অনুদান পাবেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের গত ২৫ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে শুরু হয়ে পরবর্তী তিন বছর ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডের বৃত্তি কার্যক্রম চালু থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃত্তিধারী শিক্ষার্থীদের ভালো আচরণ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং সন্তোষজনক পাঠোন্নতির ভিত্তিতে নিয়মিত বৃত্তির অর্থ ছাড় করা হবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশের যেকোনো সরকারি বা স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে সম্পূর্ণ বিনা বেতনে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবে।

বৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এজন্য অভিভাবকদের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে হিসাব থাকতে হবে। বৃত্তির জন্য বরাদ্দ অর্থ সংশ্লিষ্ট অর্থবছরের শেষ দিন, অর্থাৎ প্রতি বছরের ৩০ জুনের মধ্যে অবশ্যই উত্তোলন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রকাশিত বৃত্তির ফলাফল বা তালিকায় কোনো ধরনের ভুল বা ত্রুটি পাওয়া গেলে তা সংশোধন, বাতিল কিংবা পুনর্বণ্টনের পূর্ণ ক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের হাতে সংরক্ষিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page