1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষঃ
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, আপাতত বৃষ্টি কমার সম্ভাবনা ইরান ফের হামলা চালালে নজিরবিহীন জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উৎসবমুখর পরিবেশ নিরাপত্তাঝুঁকিতে দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড আসামে দুই দিনে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর উচ্ছেদ, মসজিদ ভাঙার অভিযোগ সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরামকোর স্থাপনায় হামলার দাবি হুতিদের খুলনায় মায়ের সামনে তরুণীকে গুলি করে হত্যা, অভিযুক্ত মিরাজ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,২৫২

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৩২ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে—২৪৭ জন। এরপর ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২২৭ জন, চট্টগ্রামে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫, বরিশালে ১১৯, রাজশাহীতে ১০৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১, ময়মনসিংহে ৮৭, রংপুরে ২৭ এবং সিলেটে ছয়জন ভর্তি হয়েছেন।

মারা যাওয়া চারজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৯ হাজার ৫৩২ জনের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৯৫৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১৫৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮৩ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। মোট রোগীর ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। তবে মৃত্যুর ক্ষেত্রে নারীর সংখ্যা বেশি। এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১১১ জনের মধ্যে ৬১ জন নারী ও ৫০ জন পুরুষ। অর্থাৎ মৃতদের ৫৫ শতাংশ নারী এবং ৪৫ শতাংশ পুরুষ।

বয়সভিত্তিক তথ্যেও তরুণদের মধ্যে আক্রান্তের হার বেশি। ২১ থেকে ২৫ বছর বয়সী ৫ হাজার ৬৪১ জন এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী ৫ হাজার ৬৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ ২১ থেকে ৩০ বছর বয়সী আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ২৭১ জন।

চলতি বছর ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৯ হাজার ৯০৯ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২৯ হাজার ৬২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাবে, আগস্টে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজার ৫৩৬ জন, যা চলতি বছরের অন্য যেকোনো মাসের তুলনায় বেশি। জুলাইয়ে আক্রান্ত হয়েছিলেন ৯ হাজার ২০৬ জন। আর সেপ্টেম্বরের প্রথম তিন দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৬৮৬ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page