1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ভিসায় যেসব কাজ করা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা মূলত অস্থায়ী ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন ও চিকিৎসার মতো নির্দিষ্ট উদ্দেশ্যে এ ভিসা দেওয়া হয়। তবে এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কিছু নির্দিষ্ট কার্যক্রম পরিচালনার অনুমতি নেই বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় বি১/বি২ ভিজিটর ভিসায় কোন কোন কার্যক্রম অনুমোদিত নয়, তা জানানো হয়।

দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, বি১/বি২ ভিজিটর ভিসায়—

১. বার্থ ট্যুরিজম করা যাবে না—অর্থাৎ শিশুর জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়া যাবে না।

২. যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কাজ করা যাবে না।

৩. ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের জন্য পড়াশোনা করা যাবে না।

৪. পারিশ্রমিকের বিনিময়ে কোনো ধরনের কাজ করা যাবে না।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ভিসার শর্ত মেনে ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী অনুমোদিত কার্যক্রমেই অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page