1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

বিশ্বকাপের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা, অনুশীলনের সরঞ্জাম চুরি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই বড় ধরনের বিপাকে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল। দলটির অনুশীলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৩ জুন) ইংল্যান্ড দলের কানসাস সিটিতে পৌঁছানোর আগে এই চুরির ঘটনা ঘটে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বর্তমানে খতিয়ে দেখছে ঠিক কী কী সরঞ্জাম খোয়া গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, চুরি হওয়া সামগ্রীর মধ্যে অনুশীলনের ফুটবল, খেলোয়াড়দের বুট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রীড়া সরঞ্জাম রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের কয়েকজন তারকা ফুটবলারের বুটও চুরি হয়েছে। পাশাপাশি অফিসিয়াল টুর্নামেন্ট বল এবং অনুশীলনের বিভিন্ন সরঞ্জামও খোয়া গেছে।

শনিবার বিকেলে হ্যারি কেইন ও বুকায়ো সাকাদের কানসাস সিটিতে পৌঁছানোর কথা ছিল। এর আগেই দলের অনুশীলনের সব সরঞ্জাম স্থানীয় সোয়োপ সকার ভিলেজ প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানোর পরিকল্পনা ছিল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের।

সেই উদ্দেশ্যে সরঞ্জাম বহনকারী কয়েকটি গাড়ি প্রশিক্ষণ কেন্দ্রের পথে থাকাকালে দুষ্কৃতকারীরা গাড়ির নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভেতরে থাকা মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। তবে বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। শুক্রবার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। ‘এল’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page