1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

একই দিনে শেয়ার কেনা-বেচার অনুমোদন দিল বিএসইসি

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

দেশের পুঁজিবাজারে একই দিনে শেয়ার কেনা ও বিক্রির সুযোগ চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ইন্ট্রা-ডে ট্রেডিং (Intraday Trading) বা আন্তঃদৈনিক লেনদেন চালু করা যাবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করতে প্রয়োজনীয় সব কারিগরি ও পরিচালনাগত প্রস্তুতি নিশ্চিত করার শর্তে ডিএসই ও সিএসইকে ইন্ট্রা-ডে ট্রেডিং চালুর সম্মতি দেওয়া হয়েছে।

তবে এ সুবিধা কার্যকর হতে কিছুটা সময় লাগবে। কারণ, চালুর আগে স্টক এক্সচেঞ্জগুলোকে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করতে হবে। পাশাপাশি নির্ধারিত কিছু শর্তও অনুসরণ করতে হবে।

বর্তমানে দেশের শেয়ারবাজারে টি+২ (T+2) সেটেলমেন্ট সাইকেল কার্যকর রয়েছে। ফলে কোনো বিনিয়োগকারী শেয়ার কেনার পর তা বিক্রি করতে সাধারণত দুই কর্মদিবস অপেক্ষা করতে হয়।

অন্যদিকে, জেড (Z) ক্যাটাগরির শেয়ারের ক্ষেত্রে কেনার পর বিক্রি করতে মোট তিন কর্মদিবস সময় লাগে।

বিএসইসির এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বিনিয়োগকারীরা একই দিনে শেয়ার কিনে সেদিনই বিক্রি করার সুযোগ পাবেন, যা বাজারে তারল্য ও লেনদেনের গতি বাড়াতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page