1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী, চার সপ্তাহের সর্বোচ্চে ব্রেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। এতে ব্রেন্ট ক্রুডের দাম চার সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ দশমিক ৬৮ ডলার বা প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৯৮ ডলারে পৌঁছেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৬৫ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৯ দশমিক ৭৯ ডলারে লেনদেন হয়েছে।

এর আগে সোমবারও বিশ্ববাজারে তেলের দামে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা যায়। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৯ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পায়, যা ২০২০ সালের মে মাসের পর একদিনে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। এর জবাবে ইরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের দামের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে।

সূত্র: আল জাজিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page