1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

বিগ ব্যাশে নাহিদ রানাকে নিতে আগ্রহী তিন দল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশের আসন্ন মৌসুমে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজি। চোটের কারণে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে খেলতে না পারলেও তাকে নিয়ে আগ্রহ কমেনি অস্ট্রেলিয়ান দলগুলোর।

নাহিদ রানার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিগ ব্যাশের আসন্ন মৌসুমে তাকে দলে ভেড়াতে কয়েকটি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। আগ্রহী দলগুলোর মধ্যে রয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন রেনেগেডস ও পার্থ।

বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে নাহিদ রানা তার গতিময় বোলিং দিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট সংশ্লিষ্টদের নজর কেড়েছিলেন। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিগুলো তাকে দলে পাওয়ার আগ্রহ দেখিয়েছে।

সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় বিগ ব্যাশ। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) না থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পেলে নাহিদ রানার অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ তৈরি হতে পারে।

সুযোগ পেলে সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলবেন নাহিদ রানা।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পাওয়া চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন এই পেসার। বর্তমানে চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে জাতীয় দলে ফেরার প্রস্তুতিও চলছে নাহিদ রানার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page