1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ আরেকজন

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

রাজধানীর বংশালের সাতরাওজা শিয়া গলির একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল হোসেন (৩০) নামে আরও একজন দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেনের বাড়ি যশোরের শার্শা উপজেলার উত্তর গিবা গ্রামে। তিনি বর্তমানে বংশালের সাতরাওজা মুকিম বাজার এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, ভোরে সাতরাওজা শিয়া গলির একটি ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানকর্মী মোহাম্মদ তুষার ইসলাম রিফাত জানান, তারা একই ভবনের নিচতলায় ভাড়া থাকতেন এবং পাশেই একটি মোটরবাইক গ্যারেজ রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ভবনের নিচতলার একটি গুদামে প্রথম বিস্ফোরণ ঘটে। এতে একটি ভারী বস্তু দেলোয়ারের মাথায় আঘাত করে। পরে ভবনের ওপরের দিকে যাওয়ার সময় আরও একটি বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মাদ ফারুক বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত অবস্থায় আনা দেলোয়ার হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। দগ্ধ নাজমুল হোসেন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি বংশাল থানাকে জানানো হয়েছে।

ঘটনার কারণ ও বিস্ফোরণের প্রকৃত উৎস জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page