1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

আচরণবিধি নিশ্চিতে শুক্রবার থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সারাদেশে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ বিষয়ে একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠান।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতি উপজেলা ও থানায় অন্তত দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে এবং প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন রোধে এসব ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও মাঠপর্যায়ে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!