1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভাইয়ের সঙ্গে ফোনালাপে এ কথা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, হাদির শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে দেশে কিংবা বিদেশে সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, হাদি আমাদের সবার অতি আপন ও স্নেহের মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।

এদিকে চিকিৎসকদের বরাতে জানা গেছে, ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, তবে তিনি এখনো বেঁচে আছেন। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তিনি একটি রিকশায় করে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। এ সময় হেলমেট পরা দুজন মোটরসাইকেল আরোহী বায়তুস সালাম জামে মসজিদের সামনে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

গুলির ঘটনাটি ঘটে পল্টনের ডিআর টাওয়ার ও বায়তুস সালাম জামে মসজিদের মাঝামাঝি সড়কে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুল্যান্স ছাড়ে এবং রাত ৮টা ৫ মিনিটে অ্যাম্বুল্যান্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!