1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন, তৃণমূল প্রতিভা বিকাশে নতুন উদ্যোগ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি—এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে থাকা অনেক প্রতিভা নানা কারণে দৃশ্যমান হয় না, আর সেই সম্ভাবনাগুলোকে সামনে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২ মে) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, জাতীয় নির্বাচনের আগেই সরকারের ইশতেহারে ক্রীড়াখাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এখন ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ক্রীড়া কার্ড ও ক্রীড়াভাতা চালু করা হয়েছে, যা খেলোয়াড়দের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সিলেটে টানা বৃষ্টির মধ্যেও কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি দেশের ৬৪ জেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকার পরিবর্তে সিলেটকে উদ্বোধনী ভেন্যু হিসেবে বেছে নেওয়ার বিষয়েও তিনি কথা বলেন। তার ভাষায়, প্রধানমন্ত্রী নিজেই নির্দেশনা দিয়েছেন যেন এ ধরনের বড় উদ্যোগ রাজধানীর বাইরে থেকে শুরু করা হয়। এর মাধ্যমে দেশের সব অঞ্চলে ক্রীড়ার বিস্তার নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার পথ আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!