1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সিলেটে সুরমা নদীর দুই পাড়ে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬

সিলেটের চাঁদনি ঘাট এলাকায় সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন এবং বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) সকাল ১১টার দিকে চাঁদনি ঘাটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের সার্বিক পরিকল্পনা ও সম্ভাব্য সুফল সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে সুরমা নদীর তীর রক্ষা, নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং বন্যা ঝুঁকি হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে সিলেট সফরে এসে প্রধানমন্ত্রী প্রথমেই হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!