1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

৫ লাখ সরকারি চাকরিতে নিয়োগের পরিকল্পনা—ধাপে ধাপে বাস্তবায়নে সরকারের উদ্যোগ

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬

দেশের বিভিন্ন সরকারি দফতরে শূন্য থাকা পদগুলো পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী Md. Abdul Bari এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য Md. Anwarul Islam–এর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি বলেন, ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ সংক্রান্ত সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে এই বৃহৎ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাছ থেকে শূন্য পদের সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি নিয়োগের অধিযাচন (রিকুইজিশন) দ্রুত পাঠানোর জন্য ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বজায় রাখতে সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্দিষ্ট সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণের জন্যও অনুরোধ জানানো হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!