জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সফরে জাপান যাচ্ছেন। কূটনৈতিক ও সংগঠনগত যোগাযোগ জোরদারের লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
শনিবার (২ মে) গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সফরকালে তিনি জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
এ সফরে তার সঙ্গে থাকবেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং সংসদ সদস্য ও দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। সফরসঙ্গীরা প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশ নেবেন।
দলীয় সূত্র জানায়, এই সফরে আন্তর্জাতিক পরিমণ্ডলে সংগঠনের সম্পর্ক উন্নয়ন এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা গুরুত্ব পাবে।
সাত দিনের সফর শেষে আগামী ৯ মে দেশে ফেরার কথা রয়েছে জামায়াত আমিরের।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়