1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সম্পত্তির অধিকার বঞ্চিত করতে তিন বোনের টিপসই, গ্রেপ্তারের দাবি নতুন আলুর চড়া দামের স্বপ্নে বিভোর জলঢাকার আলু চাষিরা ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলনের মধ্যেই এনসিটি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগ মিষ্টির শূন্য সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন স্বৈরাচার ও গুপ্ত দল আবারও এক হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ওটিপি ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা রাড্ডা কাণ্ড: পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি এক দিনের সফরে ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দফা প্রাণঘাতী ইনজেকশনেও মৃত্যু হয়নি, হাসপাতালে ক্রিস্টা পাইক

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

৫১তম বিশেষ বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)। সকাল ১০টা থেকে যোগ্য চিকিৎসকরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ করা হবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই বিশেষ বিসিএসের আয়োজন করেছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের পর নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

তবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফরম পূরণ করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। সে হিসেবে ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি পরিশোধের সুযোগ থাকবে।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। একজন প্রার্থী একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না।

সহকারী সার্জন পদে আবেদনের জন্য প্রার্থীর এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদন করতে হলে বিডিএস বা সমমানের ডিগ্রি প্রয়োজন।

পিএসসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে। বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাসও ৩০ সেপ্টেম্বর প্রকাশ করেছে পিএসসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page