1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বিশ্বকাপ ফাইনালের হার নিয়ে সমর্থকদের কাছে আবেগঘন চিঠি স্কালোনির

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন একটি খোলা চিঠি প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বার্তায় তিনি বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ প্রকাশের পাশাপাশি গত কয়েক দিনে পাওয়া সমর্থন ও ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

চিঠির শুরুতে গত এক সপ্তাহের মানসিক অবস্থার কথা তুলে ধরে স্কালোনি লেখেন, এটি ছিল নানা অনুভূতির এক মিশ্র সময়। দুঃখের সঙ্গে আনন্দ, কান্নার সঙ্গে হাসি, উদ্বেগের সঙ্গে স্বস্তি এবং চাপের সঙ্গে শান্তি—সবকিছু একসঙ্গে অনুভব করেছেন তিনি।

তিনি আরও লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশে তিনি সাধারণত স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে সমর্থকদের কাছে নিজের কথা পৌঁছে দিতে এই মাধ্যমকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হওয়ায় দুঃখ প্রকাশ করে স্কালোনি বলেন, “সবার আগে শুধু এটুকুই বলতে চাই—দুঃখিত। আরেকটি ট্রফি এনে আপনাদের আনন্দ দিতে পারলাম না। যদি সেটা পারতাম, হয়তো অন্তত কয়েক দিনের জন্য হলেও জীবনের সব কষ্ট ভুলে থাকতে পারতেন।”

তবে সমর্থকদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, ট্রফির চেয়ে দলটির লড়াইকে বেশি মনে রাখার জন্য। তিনি লেখেন, “আমি চাই, আপনারা আমাদের এই দলকে মনে রাখুন। এই খেলোয়াড়দের, আমার যোদ্ধাদের। আমি আমার স্ত্রীকে তাদের কথা বলতে গিয়ে সব সময় এ নামেই ডাকতাম।”

টুর্নামেন্টজুড়ে দলকে ঘিরে হওয়া সমালোচনার বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, অনেকেই দলকে না জেনেই কঠোর সমালোচনা করেছেন। তবু কঠিন পরিস্থিতিতেও মাথা উঁচু করে লড়ে যাওয়ার মানসিকতাকেই তিনি সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখেন।

চিঠির শেষদিকে স্কালোনি তার কোচিং স্টাফ, খেলোয়াড়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর কর্মকর্তা-কর্মচারী এবং নেপথ্যে কাজ করা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি লেখেন, “আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে যেন এক অমূল্য সম্পদ আছে।”

স্পেনের বিপক্ষে ফাইনালে পরাজয়ের পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অনুভূতি জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই কোচ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page