1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
‘থানা পুড়িয়ে দিলে পুলিশ কীভাবে কাজ করবে’, গোপালগঞ্জবাসীর সহযোগিতা চাইলেন আইজিপি শিক্ষার্থীদের নিরাপত্তায় ২২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আন্তর্জাতিক মসজিদ স্থাপত্য পুরস্কার পেল বাংলাদেশের আলফাডাঙ্গা মসজিদ আইসিজের রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর নিরাপত্তায় জোরদার ডিএমপির অভিযান, মোতায়েন বিপুলসংখ্যক পুলিশ আত্মগোপনে থাকা ব্যক্তির সন্ধান চেয়ে অনুরোধ প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন আজ তারেক রহমানের বারিধারা থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেফতার এক দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয়ের মাস উপলক্ষে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‍্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্প।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ইঙ্গিত করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দেশে ফেরার ঘোষণা ঘিরে দলটির নেতাকর্মীদের সহিংসতা এবং গণভোটের গণরায় কার্যকর না করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভ ও সংকট তৈরি হয়েছে। দিন যত যাচ্ছে, সংকট সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, বৃহস্পতিবারও দেশের ২২টির বেশি জেলায় সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর আগের দিন হাসপাতালে ভাঙচুর, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামীর দোকানপাট ও বাসাবাড়িতেও ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি এখন আর শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, সারা দেশে ছড়িয়ে পড়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, সরকারের ব্যর্থতায় ক্রমাগত অবনতিশীল পরিস্থিতির শিকার হচ্ছেন তারা। দেশের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন। জাতীয় সংকট মোকাবিলায় জনগণ, সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি কার্যকর পথ থাকা প্রয়োজন। কিন্তু সরকার সেই অবস্থান থেকে ইচ্ছাকৃতভাবে সরে যাচ্ছে এবং গণভোটের গণরায় মানছে না।

আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় বিএনপি মাঠে থাকলেও এ বিষয়ে জামায়াতের অবস্থান কী—সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতও রাজপথে রয়েছে। তবে ‘প্রতিহত’ ও ‘প্রতিরোধ’ শব্দ দুটির মধ্যে পার্থক্য রয়েছে। জনগণকে সঙ্গে নিয়েই ফ্যাসিবাদ প্রতিহত করবে জামায়াত।

তিনি আরও বলেন, দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ রাখতে চায় দলটি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে দলীয়ভাবে ৪০ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page