1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পালানো: জেলার শিরিন আক্তার সাময়িক বরখাস্ত ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মেজর মোজাফফরের বিচার সেনা আইনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৭২ জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ২০৩০ বিশ্বকাপ: ছয় দেশ, তিন মহাদেশে ফুটবলের শতবর্ষের মহাযজ্ঞ রাজধানীতে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ আহমেদ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ, বাড়ছে ঝুঁকি ঝিনাইদহে বিদ্যালয়ের ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু ডিডিএন অফিসে চাঁদাবাজির হামলা: ১৭ জন গ্রেপ্তার, অধরা মূলহোতা ডেভিড ইমন

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়: ৩ জনের আমৃত্যু, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রিফাত হোসেন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দীর্ঘ ১৫ বছর পর রায় দিয়েছেন আদালত। চাঞ্চল্যকর এ মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপরাধে সহযোগিতাকারী আরও তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীর ক্ষতিপূরণ নিশ্চিত করতে দণ্ডিতদের সম্পত্তি নিলামে বিক্রির নির্দেশও দিয়েছেন আদালত।

রোববার (১৯ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—পৌর শহরের গোয়ালপাড়া এলাকার ইউনুস কসাইয়ের ছেলে আনিস রানা, মুসলিমনগর এলাকার মাইরুদ্দিনের ছেলে সাইফুল ইসলাম এবং ভোট কসাইয়ের ছেলে মো. দুলাল। আদালত তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও করেছেন।

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মুসলিমনগর এলাকার মো. সেলিমের ছেলে আনিছুর, বাংরু মোহাম্মদের ছেলে মো. খতিবুর খতু এবং বজলুর ছেলে মো. লালু। তাদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২১ অক্টোবর বিকেলে সপ্তম শ্রেণির এক ছাত্রী বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কের পাশে একটি নির্জন স্থানে কয়েকজন যুবক তার গতিরোধ করে। পরে তাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তিনজন ধর্ষণ করে এবং অন্য তিনজন এ ঘটনায় সহযোগিতা করে।

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় এক ব্যক্তি এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তিন দিন পর, ২০১১ সালের ২৪ অক্টোবর ভুক্তভোগীর বাবা মো. মোসলেম উদ্দিন ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন।

রায়ে আদালত উল্লেখ করেন, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি ফৌজদারি কার্যবিধির ৩৫(এ) ধারার অধীনে কোনো ধরনের সাজা হ্রাস (রেমিশন) বা মওকুফের সুবিধা পাবেন না।

এছাড়া আদালত নির্দেশ দেন, দণ্ডিতদের কাছ থেকে আদায় করা জরিমানার অর্থ ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে। আপিলের সময়সীমা শেষ হওয়ার পর প্রয়োজন হলে জেলা প্রশাসন দণ্ডিতদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ট্রাইব্যুনালে জমা দেবে, যা পরে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হবে।

তবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামির ক্ষেত্রে বিচারপূর্ব হাজতবাসের সময় মূল সাজার সঙ্গে সমন্বয় করা হবে এবং তারা আইন অনুযায়ী রেমিশনের সুবিধা পাবেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. বদিউজ্জামান চৌধুরী বাদল বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা করেই আদালত এ রায় দিয়েছেন। দীর্ঘদিন পর ভুক্তভোগী ও তার পরিবার ন্যায়বিচার পেয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মেহেদী হাসান জানান, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর তা পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page