1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষঃ
শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন খুলনায় দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, দায়িত্বে ১১ হাজারের বেশি সদস্য

ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ: তিন প্যাকেটজাত খাদ্যপণ্যের বিক্রি বন্ধের নির্দেশ

কৃষি ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় বাজারে থাকা তিনটি প্যাকেটজাত খাদ্যপণ্যের বিক্রি, বিপণন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে এসব পণ্য দ্রুত বাজার থেকে প্রত্যাহারের নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জারি করা এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএফএসএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব পণ্যের বিরুদ্ধে এ নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হলো—

  • ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)
  • ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)
  • আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, পরীক্ষাগারে বিশ্লেষণের মাধ্যমে এসব খাদ্যপণ্যে অনুমোদিত সীমার চেয়ে বেশি মাত্রায় প্রিজারভেটিভ পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এ কারণে জনস্বার্থে সংশ্লিষ্ট পণ্যগুলোর বাজারজাতকরণ, বিক্রি ও বিপণন অবিলম্বে বন্ধের পাশাপাশি বাজার থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএফএসএ ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদক, পরিবেশক ও বিক্রেতাদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত নজরদারি ও পরীক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page